চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের নির্বাচনে অনেক ষড়যন্ত্র আছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দিচ্ছেন, হাজার হাজার মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচনে অনেক ষড়যন্ত্র আছে, বিএনপি জামায়াতের কাজই হলো মানুষ পোড়ানো আর নির্বাচন বানচাল করা।

তিনি আরও বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, অংশগ্রহণমুলক হয় আমরা সেটাই চাই। বিএনপি না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সেটি আমরা বিশ্বাস করি না। তারা তো নির্বাচনে বিশ্বাস করে না।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে ছয় জেলার ভার্চুয়াল নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।

Banglabid

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, এটা এখন প্রমাণিত। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটি ধরে এখন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, ২০০৮ এর নির্বাচনের পর থেকেই বিএনপি নির্বাচন বিরোধী কর্মকান্ড শুরু করে। আবারও নির্বাচনকে সামনে রেখে তারা সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ করেছি বলেই দূরে থেকেও ভার্চুয়ালি সবার সাথে যুক্ত হতে পেরেছি। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ গড়তে আমরা পরিকল্পনা নিয়ে কাজ করছি।

Reneta

তিনি আরও বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই দেশের জনগণ উপলব্ধি করতে পারে সরকার জনগণের সেবক। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশবাসীর কাছে আহবান, আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ জয় যুক্ত করুন। দেশের মানুষের উন্নত জীবনধারা অব্যাহত রেখে দেশের মানুষকে যেন আমরা আরো সুন্দর জীবন দিতে পারি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগছয় জেলাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপিভার্চুয়াল নির্বাচনী জনসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT