চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিড়িয়াখানায় পাখির সাথে দুর্ব্যবহার, ক্ষমা চাইল কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৪, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের মিয়ামি চিড়িয়াখানায় ‘কিউই’ পাখি দুর্ব্যবহারের শিকার হওয়ায় কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে। একটি নিশাচর পাখিকে একজন অতিথি আলোর মধ্যে বিরক্ত করলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে সমালোচনা হলে ক্ষমা চায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, মিয়ামি চিড়িয়াখানা বলেছে, কিউই পাখি এবং চিড়িয়াখানায় আসা অতিথিদের মধ্যে ঘটা এই ঘটনায় তারা গভীরভাবে দুঃখিত।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন অতিথি পাখিটিকে আলোর মধ্যে নিয়ে যাচ্ছিল। যার ফলে পাখিটিকে খুবই উত্তেজিত হতে দেখা যায়।

চিড়িয়াখানার একজন মুখপাত্র বলেছেন, পাখিটিকে টাকার বিনিময়ে হাতে নেওয়া যায়। এই এনকাউন্টারটি সঠিক ছিল না।

চিড়িয়াখানার যোগাযোগ পরিচালক রন ম্যাগিল বলেন, আমরা কথা দিচ্ছি যে, জনসাধারণ আর কখনোই পাখিটিকে স্পর্শ করতে পারবে না ৷

এই ঘটনার পরপরই চিড়িয়াখানা কর্তৃপক্ষ টাকার বিনিময়ে কিউই পাখিকে স্পর্শ করার এনকাউন্টারটি বন্ধ করে দিয়েছে।

Reneta

একটি প্রজনন কর্মসূচির অংশ হিসেবে ২০১৯ সালে মিয়ামিতে পাখিটিকে আনা হয়েছিল। কিউই প্রজাতির টিকে থাকা নিশ্চিত করতেই পাখিটিকে আনা হয়।

অন্যদিকে, পাখিটিকে আলোর মধ্যে বিরক্ত করার ভিডিও ভাইরাল হলে তা নিউজিল্যান্ডের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। কিউই পাখি নিউজিল্যান্ডের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিড়িয়াখানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প

জুন ২৫, ২০২৬

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT