আন্তর্জাতিক

বৃদ্ধ মা-বাবাকে হত্যা করলেন যুবক

বৃদ্ধ মা-বাবার সাথে যুবকের ছবি, বাংলাদেশি পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক তার বৃদ্ধ মা-বাবার সাথে ছবি, যা পরিবারের সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বেঙ্গালুরুতে বৃদ্ধ মা ও বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ২৭ বছর বয়সী শরথ নামের এক যুবকের বিরুদ্ধে। মা-বাবাকে হত্যার পর ঘরের বাহির থেকে তালা দিয়ে পালিয়েছেন অভিযুক্ত শরথ।

বুধবার ১৯ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, মঙ্গলবার প্রকাশ্যে আসে ঘটনাটি।

পুলিশের ডেপুটি কমিশনার বি এম লক্ষ্মী প্রসাদ জানান, সোমবার রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে হত্যার ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় অভিযুক্ত শরথের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। তদন্ত চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সোমবার রাতে বাবা-মা ভাস্কর (৬১) এবং শান্তাকে (৬১) হত্যা করে অভিযুক্ত শরথ। হত্যার পর বাহির থেকে তালা দিয়ে শরথ পালিয়ে যায়। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

পুলিশের ধারণা, বৃদ্ধ এই দম্পতি সাহায্যের জন্য চিৎকার করেছেন। কিন্তু আশপাশের মানুষজন মনে করছিলেন, এটা পারিবারিক নিয়মিত ঝগড়ার মধ্যেই ছিল। তাই তারা মনোযোগ দেননি। পুলিশ বলেন, শরথের বড় ভাই সজিথ টিন্ডলুতে আলাদা বসবাস করতেন। আর শরথ মা-বাবার সাথে থাকতেন।

মঙ্গলবার সজিথ তার মা-বাবাকে কল দিয়ে পাচ্ছিলেন না। পরে বাধ্য হয়ে বাড়িতে এসে দেখে ঘরের বাহির থেকে তালা ঝুলছে। এমতবস্থায় সজিথ ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। পরে ফ্লোরে মা-বাবার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

পুলিশ প্রতিবেশীদের সূত্রে জানায়, শরথ তার মা-বাবার সাথে এর আগেও একাধিক বার খারাপ আচরণ করেছেন। এবং এটা যেন তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…