চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাই মো. শফিকুল ইসলাম বেপারীকে পিটিয়ে হত্যা করেছে তার ভাই-বোন। শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম বেপারী মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। এ ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), আজিজ প্রধান (২৮), সিমা (৩০), রিনা (৩৮) ও লিপি আক্তার ৩৫)।
ঘটনার বিষয়ে মো. রবিউল হক জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃতদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।







