বড় ভাইকে ফ্লাইটে তুলতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ছোট ভাই

ভৈরবের রেললাইনের পাশে দুর্ঘটনাকবলিত ট্রেনের ধ্বংসাবশেষ ও আহতদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সৌদি আরব প্রবাসী বড় ভাই সাদ্দাম হোসেনকে ফ্লাইটে তুলে দিতে এগারসিন্দুর গোধুলী ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন ছোট ভাই আফজাল হোসেন। কিন্তু বড় ভাইকে আর ফ্লাইটে বিদায় দেয়া হলো না তার, ট্রেন দুর্ঘটনায় নিহত হন আফজাল। আহত হয়েছেন বড় ভাই সাদ্দাম হোসেন।
সোমবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের ফ্লাইট ছিল। নিহত আফজাল হোসেন ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের আবদুল মান্নানের ছেলে। ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া আফজাল হোসেন ভৈরব আগানগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক।
এ অবস্থায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






