গাজীপুর

বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা

মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজতেমা ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন, ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে, এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে মোট ৩টি ধাপে। টঙ্গীর তুরাগ নদীর তীরে ১৬০ একর জমি জুড়ে ইজতেমা ময়দান বিশ্ব ইজতেমার জন্য সম্পূর্ণ। শুক্রবার ফজর নামাজের পর থেকেই আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, এবারে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হলেও প্রথম পর্বটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামীরা দেশের ৪১ টি জেলার তাবলীগ মুসল্লিরা অংশ নেবেন। আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সূরা নেজামির দেশের ৪১ জেলা বাদে বাকি জেলার তাবলীগ মুসল্লিরা অংশ নিবেন।

আর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারী তাবলীগ মুসল্লিদের বিশ্ব ইজতেমা ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সদস্যরা ইজতেমা মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ বিশ্ব ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা রয়েছেন পুলিশ, আনসারের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি টহলে থাকবেন। মুসল্লিদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধাপে নিরাপত্তা তৈরি করা হয়েছে। তাবলীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে।

আজ বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করে সাংবাদিকদের জানান, পূর্বের তুলনায় এবছর বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ব্যবস্থা অনেক সুদৃঢ় করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় তাবলীগ জামাতের পক্ষ থেকে অন্তত দশ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

আজ ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লি এবং নেতৃবৃন্দ তাদের নির্দিষ্টস্থান (জেলা ভিত্তিক) অনুযায়ী ময়দানে অবস্থান নেওয়া শুরু করেছেন।

কয়েকজন মুসল্লী জানান, দ্বীনের দাওয়াতে মহান আল্লাহ তায়ালাকে রাজী-খুশি করে এবং ইসলামের প্রতি মেহনত করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই যেন মুসল্লিদের চাওয়া পাওয়া।

৩১ জানুয়ারি বিশ্ব ইজস্তেমার প্রথম পর্ব শুরু হলেও আগামীকাল ৩০ জানুয়ারি থেকে মুসল্লীদের ব্যাপক উপস্থিতির কারণে থেমে থেমে চলবে আম বয়ান এবং ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।

বিষয়:ইজতেমা ময়দান বিশ্ব ইজতেমা ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…