চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি ‘জেরাল্ড ফোর্ড’, যাচ্ছে আরও একটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের দুইজন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যম গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

একজন কর্মকর্তা জানান, সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা এই রণতরি সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে পৌঁছেছে। এর সঙ্গে ‘ইউএসএস মাহান’ ও ‘ইউএসএস উইনস্টন এস চার্চিল’ নামে দুটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) রয়েছে। সামরিক অভিযানের গোপনীয়তা রক্ষায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, জাহাজের লন্ড্রিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর মেরামতের জন্য গত এক মাসের বেশি ভূমধ্যসাগরে ছিল ফোর্ড। ওই অগ্নিকাণ্ডের ফলে জাহাজটির ৬০০ নৌসেনার ঘুমানোর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে এটি এখন লোহিত সাগরে ফিরেছে। ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় মোতায়েন থাকার রেকর্ডও ভেঙেছে এ রণতরি।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছানোর ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করছে। অন্যটি হলো আরব সাগরে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।

এছাড়া ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ নামে আরও একটি রণতরি এ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার উপকূলে এটি অবস্থান করছে বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমানবাহী রণতরিবিশ্বের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডমধ্যপ্রাচ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ‘অবসর ভাতা’ চালু বিষয়ে যে আশার কথা জানালেন তথ্যমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ: স্পিকার

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

এপ্রিল ১৮, ২০২৬

‘আমি অনেক বড় হয়েছি, কিন্তু বাবা, আজ তুমি নেই’

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT