চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের মাধ্যমে সারাবিশ্ব প্রত্যক্ষ করবে জনগণের বিজয়: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচনী ভাষণে ওবায়দুল কাদের, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ভোট গণনা ইতিমধ্যে শুরু হয়ে অনেক দূর এগিয়ে গেছে। এই নির্বাচনের মাধ্যমে সারাবিশ্ব ও সারা বাংলাদেশ প্রত্যক্ষ করবে, আমাদের জনগণের বিজয় । এটি আনন্দঘন ঐতিহাসিক মুহূর্ত। আমি আবার আপনাদের শুভেচ্ছা জানাই।

রোববার সন্ধ্যায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন কাদের। এ সময় তিনি নির্বাচনের কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে ৭ জানুয়ারিকে নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়ের দিন হিসেবে উল্লেখ করেন।

আওয়ামী লীগের পক্ষ থেকের সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা নাশকতা, অগ্নি সন্ত্রাস ভয় উপেক্ষা করে অংশ নিয়েছেন। আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে।’

‘আইন প্রয়োগকারী সংস্থা ও সাংবাদিকরা দিনরাত ও পরিশ্রম করেছে। আমি সাংবাদিক বন্ধু ও গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি। পৌষের শীত উপেক্ষা করে সবার উপস্থিতি আপনাদের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি। তারা পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছে। কোন ভয়ভীতি ও হস্তক্ষেপ হয়নি। এটি গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা যাদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণ। আমরা আমাদের দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ’

‘আমি একটা কথা বারবারই বলি। পৃথিবীর কোথাও নিখুঁত গণতন্ত্রের বাস্তবতা নেই। যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবতার কথা বলে। কতটা মানবাধিকার ও গণতন্ত্র যুক্তরাষ্ট্রে চর্চা হয়, সবাই জানে। ’

Reneta

‘অনেক বাধা বিপত্তি ছিল। কিন্তু দেশের মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে প্রমাণিত যে ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। আশা করি এই নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছে।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ৪০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আওয়াল। তবে প্রকৃত সংখ্যাটি এখনও হিসাব করা হয়নি। এই সংখ্যা কিছুটা হেরফের হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকাদেরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT