সিলেটে চার পয়েন্টে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার উপরে
থেমে থেমে বৃষ্টি বাড়াচ্ছে শঙ্কা

সিলেটে চার পয়েন্টে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার উপরে, মানুষ ও যানবাহন পানিতে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নতুন করে বৃষ্টির পর সিলেটে আবার শঙ্কা বাড়াচ্ছে। ফের বাড়ছে নদ-নদীর পানি। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট-জকিগঞ্জ, সিলেট-বিয়ানীবাজার ও সিলেট-বালাগঞ্জ সড়কের উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে বানের পানি। এতে করে ওই তিন উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি অবস্থায় রয়েছে।
জেলার প্রায় ২শতাধিক আশ্রয় কেন্দ্রে এখনো ৪০ হাজার মানুষ রয়েছে। সিলেটের প্রশাসনের পক্ষ থেকে ত্রান তৎপরতা বাড়ানোর কথা জানানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






