জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম কিভাবে হয় এবং কোন উপায়ে তা রোধ করা যায়, জাতীয় পার্টির কাছে তা জানতে চেয়েছে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল। বৈঠক শেষে পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে প্রতিনিধি দল। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে পরিস্থিতি বুুঝে তার দল সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।






