বাংলাদেশ

১০ ডিসেম্বর সহিংসতার শঙ্কায় মার্কিন নাগরিকদের দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সিলুয়েটের প্রতীক, নীল পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সিলুয়েটের প্রতীক, নীল পটভূমিতে, যা দেশের ক্ষমতা ও সংহতির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা হতে পারে উল্লেখ করে মার্কিন নাগরিকদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বুধবার বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, সমাবেশ শান্তিপূর্ণ হলেও, তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংস ঘটনা ঘটতে পারে।

এতে আরও বলা হয়, বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে সচেতন থাকুন। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমগুলোও পর্যবেক্ষণ করুন।

U.S. Embassy Dhaka emblem with eagle and shield, alert for demonstration. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দূতাবাস জানায়, আপনাদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশের এলাকায় সতর্কতা অবলম্বন করা উচিত।

বিষয়:ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিএনপির গণসমাবেশ রাজনৈতিক সহিংসতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…