গণতন্ত্রে সংঘাতের স্থান নেই উল্লেখ করে সুষ্ঠু ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, অংশগ্রহণমূলক ভোটের জন্য ইসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা জরুরি। সিইসি জানিয়েছেন, সব দল ভোটে আসলে ভোটের পরিবেশ অনুকূলে থাকবে তবে পরিবেশ যাই থাকুক ভোট যথাসময়ে হবে।






