চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অর্থনীতি চাঙা করতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র, শীঘ্রই আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চলতি সপ্তাহেই অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) একটি প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের অর্থনীতি চাঙা করতে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে ও অব্যাহত প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।

Banglabid

প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর, আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক বৈঠকটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের আলোচনা হতে যাচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ট্রেজারি বিভাগের এবং স্টেট ডিপার্টমেন্ট, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাটি বাংলাদেশের আর্থিক খাত এবং আর্থিক নীতির পাশাপাশি সামগ্রিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT