চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নদের নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
পরিবেশ
A A

যুক্তরাষ্ট্র দূতাবাস এবং জেনল্যাবের যৌথ আয়োজনে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং বাংলাদেশের ৫০ জন জলবায়ু উদ্যমী তরুণ এই অঞ্চলে বায়ুর মান উন্নত করা নিয়ে আলোচনা করতে এক হয়েছিল। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জেনল্যাবের সাথে যৌথভাবে ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়ন্স নেটওয়ার্ক (সিএসিএন) বাংলাদেশ কনক্লেইভের আয়োজন করে। যার লক্ষ্য ছিল বায়ুর মান উন্নত করায় তরুণ জলবায়ুকর্মীদের সাথে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী ৫০ জন তরুণ জলবায়ু চ্যাম্পিয়ন বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আজ বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তরুণ প্রতিনিধিদের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন তিনি।

সিএসিএন হল ডিপার্টমেন্ট অফ স্টেটের অর্থায়নে আঞ্চলিক একটি উদ্যোগ। যার লক্ষ্য এই অঞ্চলে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড চালানোর জন্য তরুণ নেতৃত্বকে প্রশিক্ষণ দেয়া ও ক্ষমতায়ন করা। ঢাকায় এই আসরে ভারতীয় উপমহাদেশে বায়ু দূষণ মোকাবেলায় অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ এবং সুযোগ সম্পর্কে জানাতে যোগ দেন বাংলাদেশ ও আঞ্চলিক জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞরা ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র জলবায়ু সংকট মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। বাইডেন প্রশাসন সাম্প্রতিক আমেরিকান ক্লাইমেট কর্পস এবং অন্যান্য উদ্যোগ চালু করেছে। এসব উদ্যোগ তরুণদের পরিবেশবান্ধব পরিচ্ছন্ন শক্তি, সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতার দক্ষতা প্রশিক্ষণে নিবেদিত। যা জলবায়ু সংকটকে সামনাসামনি মোকাবেলা করবে। জলবায়ু সংকটকে প্রশমন এবং অভিযোজন পদ্ধতির মাধ্যমে মোকাবেলা করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউএসএআইডি বাংলাদেশ ।

‘ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নস নেটওয়ার্ক’ পাঁচটি দেশের আঞ্চলিক উদ্যোগ, যা তরুণ নেতাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং নিজ দেশে টেকসই উন্নয়নের জন্য তাদের প্রচেষ্টায় প্রশিক্ষণ ও সমর্থন দিতে ডিজাইন করা হয়েছে। নেটওয়ার্কটি আমাদের গ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগী শক্তি এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রমাণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দূতাবাসযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT