চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন এড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা জাতিসংঘে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। তবে বাংলাদেশ বিষয়ক প্রশ্নের সরাসরি উত্তর দেননি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস সচিব বেদান্ত প্যাটেল। কিছুটা ঘাবড়ে প্রশ্নটি যেন এড়িয়ে গেলেন তিনি। 

গতকাল ২৫ জানুয়ারি স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তান ২ দেশের নির্বাচন পরিস্থিতিতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণায় বৈষম্য নিয়ে ডিপার্টমেন্টের প্রেস সচিব বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হলে তিনি এই প্রশ্নের খোলা উত্তর না দিয়ে এই প্রশ্ন অনেকটা এড়িয়ে যান।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, গত সেপ্টেম্বরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্নকারী ব্যক্তিরা ভিসা নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের মুখোমুখি হবে। কিন্তু এই ডিপার্টমেন্ট পাকিস্তানের আসন্ন নির্বাচন ক্ষেত্রে একই ঘোষণা দেয়নি বা দিচ্ছেনা। দুই দেশের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আচরণে পার্থক্য কেন?

Banglabid

এই প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস সচিব বেদান্ত প্যাটেল বলেন, আমাদের মনে হচ্ছে না আমরা কোন বৈষম্য করেছি। আমরা আমাদের পূর্বরূপ দেখব না।

ওই সাংবাদিক আবার প্রশ্ন করেন, যদি সেখানে (পাকিস্তানে) এমন কোন ব্যক্তি থাকে যারা সেখানে নির্বাচনে হস্তক্ষেপ করছে?

উত্তরে প্যাটেল বলেন, আমি পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। প্রতিটি দেশ আলাদা এবং আমারা আমাদের আগের পদক্ষেপ দেখতে যাচ্ছি না। তবে আবারও আমরা বাংলাদেশসহ সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং অবশ্যই পাকিস্তানসহ। আমাদের দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানি কর্তৃপক্ষের অভিপ্রায়ের অসামঞ্জস্যতার বিষয় থাকলে আমরা তুলে ধরবো।

Reneta

এরপর ওই প্রশ্নকারী আবারও প্রশ্ন করতে গেলে তাকে থামিয়ে দিয়ে  বেদান্ত প্যাটেল বলেন, কিন্তু এর বাইরে আমি আমাদের কোন পদক্ষেপের পূর্বরূপ দেখতে যাচ্ছি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনপাকিস্তানবাংলাদেশমার্কিন স্টেট ডিপার্টমেন্টযুক্তরাষ্ট্রসুষ্ঠু নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT