বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘে সহযোগিতা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন ও জাতিসংঘের সহযোগিতা বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অন্য অনেক দেশের চেয়ে ভাল অবস্থায় আছে।

দুই দি‌নের ঢাকা সফ‌রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ থেকে ৭ জন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে নির্বাচন, মানবাধিকার এবং নিরাপত্তা ইস্যু অগ্রাধিকার পা‌বে।

বিষয়:জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার রোহিঙ্গা প্রত্যাবাসন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…