চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A
জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে একটি প্রস্তাব পাস হয়েছে।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৭ অক্টোবর) শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে মানবিক কারণে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তাব তোলে জর্ডান। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের ১২০টি সদস্যরাষ্ট্র এবং বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি সদস্যরাষ্ট্র। ভোটদান থেকে বিরত থেকে বিরত থেকেছে ভারতসহ ৪৫ সদস্যরাষ্ট্র।

সাধারণ পরিষদে তোলা ওই প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলাসহ সকল সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ করা, গাজার উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ইসরায়েলি নির্দেশ বাতিল করা, বেসামরিক বন্দিদের মুক্ত করাসহ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত।

Banglabid

গত ৭ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস। এরপর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনারা। গত বৃহস্পতিবার ভোরে গাজায় ‘গ্রাউন্ড অপারেশন’-ও শুরু করে ইসরায়েল। গাজা ভূখণ্ডে ঢুকে পড়ছে তাদের একের পর এক সেনাট্যাঙ্ক। সর্বশেষ গতকাল রাতে গাজায় ভয়াবহ গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। তার আগেই গাজায় ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে হামাসও পাল্টা রকেট ছোঁড়ে।

জাতিসংঘের সাধারণ পরিষদে কোন প্রস্তাব গৃহীত হলে সব দেশকে তা মেনে নেওয়ার জন্য কোন আইনি বাধ্যবাধকতা নেই। তবে বিশ্বের অধিকাংশ দেশ এ পরিষদের সদস্য হওয়ায় গৃহীত প্রস্তাবগুলোর নৈতিক গুরুত্ব রয়েছে সারাবিশ্বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজাজর্ডানজাতিসংঘজাতিসংঘের সাধারণ পরিষদফিলিস্তিনযুদ্ধবিরতিহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT