চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে কঠোর অভিবাসন নীতিমালা ঘোষণা, শঙ্কায় দক্ষ কর্মী ও শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৩, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটিশ পাসপোর্ট ও যুক্তরাজ্যের পতাকার পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে নতুন এক নীতমালা প্রণয়ন করেছে দেশটির সরকারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, নিজেদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান তিনি।

ডয়েচে ভেলে জানিয়েছে, এই লক্ষ্যে (১২ মে) সোমবার ইমিগ্রেশন হোয়াইট পেপার পলিসি নামে নীতিমালা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। নতুন এই নীতিমালায় অভিবাসীদের যু্ক্তরাজ্যে নাগরিকত্ব পাওয়ার বিধান পরিবর্তন করা থেকে শুরু করে তাদের ভাষাগত দক্ষতা, দক্ষ শ্রমিক নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।

লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গবেষণামুলকভাবে সীমান্ত খোলা রাখার’ বিষয়টি তিনি বন্ধ করতে চান৷ এমন কার্যক্রমের ফলে যুক্তরাজ্যে কনজারভেটিভ সরকারের আমলে নিট মাইগ্রেশন প্রায় এক মিলিয়ন বেড়েছে বলে দাবি লেবার পার্টির গঠিত সরকারের। এই নীতিমালার (শ্বেতপত্র) ফলে পুনরায় সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হবে।

শ্বেতপত্রে যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন কারার আগে প্রার্থীকে ১০ বছর দেশটিতে অবস্থান করার বিধানযুক্ত করা হয়। আগের নিয়মে এটি ছিল পাঁচ বছর। ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন৷ প্রাপ্তবয়স্ক নির্ভরশীল ব্যক্তিদেরকে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।

এদিকে বিদেশি শিক্ষার্থীদের বেলায়ও সরকারের কঠোর হবে বলে নীতিমালায় ইঙ্গিত মিলেছে৷ জানা গেছে, পড়াশোনা শেষে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে অবস্থান করার মেয়াদ কমিয়ে আনা হবে। শুধু তাই নয়, বিদেশি দক্ষ কর্মীদের দেশটিতে কাজের সুযোগ পেতে ন‍্যূনতম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকার বিধানের কথা শ্বেতপত্রে বলা হয়েছে।ব্রিটিশ অর্থনীতিবিদ ব্যক্তির ছবি, তিনি স্যুট ও টাই পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কোনো ভুল করা যাবে না, এই পরিকল্পনার মানে হলো অভিবাসীর সংখ্যা কমে আসবে৷ এটিই প্রতিজ্ঞা। যদি আরো পক্ষেপ নেওয়ার দরকার হয়, আমার কথা খেয়াল করুন, আমরা পদক্ষেপ নেব৷

Reneta

উল্লেখ্য, গত বছর জাতীয় নির্বাচনে নির্বাচনি প্রতিশ্রতির অংশ হিসেবে দেশের নিট মাইগ্রেশন ব্যপকভাবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলো লেবার পার্টি। এরই অংশ হিসেবে এই শ্বেতপত্র ঘোষণা করেছে যুক্তরাজ্যে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ার স্টারমারযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT