চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সমর্থনে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সুরক্ষার জন্য মার্কিন জাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার (৮ অক্টোবর) মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বলেছেন, আমরা বেশ কয়েকজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।

পেন্টাগন বলেছে, তারা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে। মার্কিন নাগরিক নিহত হওয়া নিশ্চিতকরণের পর হোয়াইট হাউস গাজা স্ট্রিপ থেকে মারাত্মক হামলায় ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনকে দ্রুত পুনঃনিশ্চিত করেছে।

জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বর্তমানে ইসরায়েলের পথে আছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের কোনো শত্রু যেন মনে না করে যে তারা বর্তমান পরিস্থিতি থেকে সুবিধা নিতে পারবে। যুক্তরাষ্ট্র সব পরিস্থিতিতে ইসরায়েলকে সমর্থন করবে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা ১ হাজার ১০০ পেরিয়েছে, ইসরায়েলে ৭০০ জনের বেশি এবং গাজায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনমার্কিন যুক্তরাষ্ট্রযুদ্ধজাহাজ পাঠাচ্ছেসংঘাত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT