আন্তর্জাতিক

ভেঙে ফেলা হলো ভারতের নয়ডার টুইন টাওয়ার

ভারতের নয়ডার টুইন টাওয়ার ভেঙে ফেলা হচ্ছে, ধ্বংসের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়ডার টুইন টাওয়ার ধ্বংসের সময়ের ছবি, ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসের ধ্বনি।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্থানীয় সময় দুপুর আড়াইটায় ৩ হাজার ৭শ’ কেজি বিস্ফোরক দিয়ে মাত্র নয় সেকেন্ডেই নয় বছর ধরে নির্মিত ভবন দু’টি গুঁড়িয়ে ফেলা হলো।

দুর্ঘটনা এড়াতে রোববার সকালেই গ্যাস সরবরাহ বন্ধ করে আশপাশের ৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সবকিছু পর্যবেক্ষণ করে আশপাশের বাসিন্দাদের ফিরিয়ে আনা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত উত্তর প্রদেশের নয়ডা শহরে ড্রোন ওড়ানো নিষেধ। বেআইনিভাবে নির্মাণের অভিযোগে গত ১২ আগস্ট টুইন টাওয়ারটি ভেঙে ফেলার নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…