চট্টগ্রাম

দোকানে ঢুকে পড়লো ইট বোঝাই ট্রাক, নিহত ১

ইট বোঝাই ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনায় ট্রাক দুটির মধ্যে সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামে শাহ আমানত ব্রিজের উত্তর পাশে গোলচত্বরে ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ইট ভর্তি একটি ট্রাক ২টি সিএনজিকে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও আহত হয়েছে অন্তত ১২ জন। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, নতুন ব্রিজ পার হয়ে আসা একটি মাছ বোঝাই ট্রাক ও আরেকটি ইট বোঝাই ট্রাক আগে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। নতুন ব্রিজের গোল চত্বরে এসে ইট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মাছ বোঝাই যানটিকে সজোরে ধাক্কা দেয়। পরে সেটি গোল চত্বরের পাশের ফুটপাতে একটি ফলের দোকানে ঢুকে পড়ে এবং ফুটপাতের সামনে দাঁড়ানো ২টি সিএনজিসহ আশপাশের লোকজনের উপর ট্রাকটি আছড়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আহতদের উদ্ধার করলেও পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ট্রাকের নীচ থেকে আহদের উদ্ধার করে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…