চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদকপ্রাপ্তদের নিয়ে গ্রুপ ফটো সেশনের রেওয়াজে আসছে পরিবর্তন

চলতি বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটো সেশনের প্রচলিত রীতি বাদ দেওয়া হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের ‘গ্রুপ ফটো সেশন’ নিয়ে সমাজমাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা, সমালোচনা। পদকপ্রাপ্তদের পেছনে রেখে সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে রাখার এমন ‘রেওয়াজ’ নিয়ে বিতর্কের মধ্যেই এ নিয়ে কথা বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের ‘গ্রুপ ফটো সেশন’ নিয়ে চলমান সমালোচনার মধ্যে রবিবারই সংস্কৃতি উপদেষ্টা প্রচলিত এই রীতি নিয়ে সংস্কারের আভাস দিয়েছিলেন ফেসবুকে।

লিখেছিলেন, “পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের গ্রুপ ফটো সেশন নিয়ে নানারকম আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে স্টেজেই পুরস্কারপ্রাপ্তদের গ্রুপ ফটো সেশনের একটা রেওয়াজ চালু আছে, যেটা নিয়ে আগে কখনো কোনো অভিযোগ ঐরকমভাবে শোনা যায় নাই। কিন্তু আমরাতো সংস্কার করতে আসা সরকার। আমাদের কেনো রেওয়াজ মানতে হবে? আজকে (রবিবার) আমাদের মন্ত্রণালয়ে এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি গ্রুপ ফটো সেশনের এই রেওয়াজ এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে আর রাখা হবে না।”

সোমবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এলো সংবাদ বিজ্ঞপ্তি। যেখানে সংস্কৃতি উপদেষ্টার বরাতে জানানো হয়েছে, চলতি বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটোসেশনের প্রচলিত রীতি ‘বাদ দেওয়া হবে’।

ফারুকী বলেন,“একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের জন্য গ্রুপ ফটো সেশন আরো সম্মানজনক এবং যুক্তিসঙ্গতভাবে আয়োজন নিয়ে কাজ করছে মন্ত্ৰণালয়।”

অন্তর্বর্তী সরকার সংস্কার ও আধুনিকায়নের পথে ‘অগ্রসর হচ্ছে’ জানিয়ে ফারুকী বলেন, “তাই যে কোনো প্রচলিত রীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে গ্রুপ ফটো সেশন কীভাবে আরও সম্মানজনক ও গুণীজনদের মর্যাদা অক্ষুণ্ন রেখে আয়োজন করা যায়, তা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

Reneta

তিনি বলেছেন, আলোচনায় সিদ্ধান্ত হয়েছে গ্রুপ ফটো সেশনের এই প্রচলিত রীতি বাদ দেওয়া হবে চলতি বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকেই।

পরে এ বিষয়ে নিজের ফেসবুকে ফারুকী লিখেন,“পদকপ্রাপ্তদের জন্য এক্সক্লুসিভ ফটো সেশনের আয়োজন থাকবে। যেখানে তাঁরাই থাকবেন মধ্যমণি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে পদকফারুকীবাংলা একাডেমিলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT