চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আকাশে উল্কা বা ধূমকেতুর ঝলক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানকে এর কড়া মূল্য দিতে হবে। অন্যদিকে, ইসরায়েল যদি জবাব দেয়ার চেষ্টা করে তাহলে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইরান–সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠী। এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় এক বছর আগে আগ্রাসন শুরু করে ইসরায়েল। এর পর থেকেই হামাসের প্রতি সংহতি জানিয়ে সীমান্তে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় ইরান-সমর্থিত লেবাননের শিয়াপন্থি রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা ৬৪ বছর বয়সী হাসান নাসরুল্লাহ নিহত হন। এরপর প্রতিশোধ নিতে হামলা চালায় ইরান।

হামাস, হিজবুল্লাহর শীর্ষ নেতা ও ইরানের কমান্ডারদের হত্যার জবাব হিসেবেই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের রেভল্যুশনারি গার্ড। বিবিসি’র আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন তার বিশ্লেষণে বলছেন, ইরান ‘সিরিয়াস ড্যামেজ’ (গুরুতর ক্ষতি) ঘটানোর চেষ্টা করেছিল বলেই দেখা যাচ্ছে। ফলে ইসরায়েলের জবাব কী হয় সেটিই এখন বড় প্রশ্ন।

বুধবার সকালে লেবাননে ছোড়া কামানের গোলা

জেরেমি বোয়েন এবং বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনারের মতে, গত এপ্রিলে ইরান যখন ইসরায়েলে আক্রমণ করে, তখন দৃশ্যমান কিছু একটা কিছু করে দেখানোর প্রচেষ্টাটা লক্ষণীয় ছিল। কিন্তু সেটা একটা প্রচেষ্টা হিসেবেই থেকে যায়, কারণ সেবার তাদের প্রায় সব ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি এবং আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ভূপাতিত হয়।এবারের ব্যাপারটা ভিন্ন। ইরান গুরুতর ক্ষতি করার চেষ্টাতেই জোরদার আঘাত হেনেছে বলে মনে হচ্ছে। এবার অনেক বেশি আগ্রাসী তাদের প্রচেষ্টা।

গত এপ্রিলে নেতানিয়াহুকে বড় ধরনের পাল্টা হামলা চালাতে বারণ করেছিলেন জো বাইডেন। তাতে ইসরায়েলেরই জয় হবে বলে অভিমত ছিল তার। ইসরায়েলও সেবার জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। তবে গতবার ইসরায়েলের আন্তর্জাতিক সহযোগীরা দেশটিকে যেভাবে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছিলো এবার তেমনটি হওয়ার সম্ভাবনা কম। এখন ইসরায়েলে ভিন্ন হাওয়া বইছে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে বলেন, ৫০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেয়ার। ইরানের সন্ত্রাসী সরকারকে মারাত্মকভাবে পঙ্গু করে দিতে তাদের পরমাণু অবকাঠামোর দিকে নজর দেয়া উচিত ইসরায়েলের।

এই মুহূর্তে ইরানের অর্থনীতির ক্ষতির কারণ হতে পারে এমন যেকোনো কিছুতে ইসরায়েলের হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলে মনে করেন জেরেমি বোয়েন। হতে পারে সেটি পরমাণু প্রকল্প কিংবা পেট্রোকেমিক্যাল স্থাপনা।

তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, যদি ইসরায়েল এই ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আমাদের অভিযান আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে ইরানের ব্যালিস্টিক মিসাইলের অবশিষ্টাংশ

তিনি আরও বলেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত।

এদিকে লেবাননের হিজবুল্লাহ ইরানের একটি প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছিল। ইরানের পরমাণু স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে, হিজবুল্লাহর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে লাগানো যেতো। কিন্তু মার্কিন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সশস্ত্র সংগঠনটির অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে। তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন, লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। ফলে হিজবুল্লাহর কারণে ইরানের যে প্রতিরোধটুকু ছিল, সেটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

জেরেমি বোয়েনের বিশ্লেষণ, এর ফলে ইসরায়েল আরও অবাধে তৎপরতা চালাতে পারছে। আর ফ্র্যাংক গার্ডনার বলছেন, ইসরায়েলের এখনকার কৌশল হিসেবে দেখা যাচ্ছে এক সাথে দু’ভাবে এগোনোর চেষ্টা। গুপ্ত হামলায় শত্রুকে নিশ্চিহ্ন করা, বিমান হামলা ও প্রতিরোধ গড়ে তোলা- যার মাধ্যমে ইরান ও ছায়াশক্তিগুলোকে বুঝিয়ে দেয়া যে ইসরায়েলে আঘাত করলে আরও বেশি শক্তির মুখোমুখি হতে হবে। যদিও লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করেছে হিজবুল্লাহ।

ইরানে হামলার জন্য দীর্ঘদিনের একটি পরিকল্পনা ইসরায়েলের হাতে থেকে থাকবে। অবশ্যম্ভাবী সামরিক লক্ষ্যবস্তু হবে স্থলভাগে যেখান থেকে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ফায়ারিং এর জন্য ক্ষেপণাস্ত্র যেখানে রাখা হয়েছে সেই জায়গাই শুধু নয়, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, এমনকি রিফুয়েলিং সেন্টারগুলোও এর আওতায় থাকার কথা।

বুধবার গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থাৎ, গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-গাজা যুদ্ধের ইতি টানার মতো পরিস্থিতি হয়নি এখনো।অন্যদিকে, জো বাইডেন ভূমধ্যসাগরে আরও সৈন্য পাঠিয়ে ইরানকে ইঙ্গিত করছেন, যদি ইসরায়েলের ওপর আঘাত আসে, সেটি যুক্তরাষ্ট্রের ওপর আঘাত বলেই বিবেচিত হবে।

এসব কারণে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে কথা উঠছে। চলমান ঘটনাপ্রবাহে তৈরি অস্থিতিশীলতা ও অশান্তির পরিপ্রেক্ষিতে কূটনৈতিক সমাধানের সুযোগ একেবারেই ক্ষীণ হয়ে এসেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আগুন দ্রুতই নরকে রূপ নিচ্ছে।

ট্যাগ: মধ্যপ্রাচ্যযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

পরবর্তী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

আওয়ামী লীগের নেতা পল্টন থানায় গ্রেপ্তার, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT