চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতদের টার্গেট নির্জন এলাকার কারখানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

যেসব ফ্যাক্টরিতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল কিংবা নির্জন এলাকায় ফ্যাক্টরি সেসব টার্গেট করত ডাকাত চক্র। পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে ফ্যাক্টরিতে ডাকাতি করত তারা।

গত ২ জুলাই ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় অ্যাপিজ গ্লোবাল লিমিটেড নামের একটি কারখানায় ডাকাতি করে চক্রটির বেশ কয়েকজন সদস্য। ৮২ লাখ টাকার মালামাল লুট করে তারা।

এ ঘটনায় ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- হামিদুল ইসলাম (৪০), আমিরুল ইসলাম ওরফে রাজু (৪৫), জাহিদ মিয়া (৪০), মনিরুল ইসলাম ওরফে রতন (৩২), আজিজুল হক ওরফে আজিজ (৪৮), ইস্রাফিল (৩০), সজল মিয়া (৩০) ও রাশদিা বেগম (৩৩)।

বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গত ২ জুলাই রাতে একদল সশস্ত্র ডাকাত কেরাণীগঞ্জ মডেল থানার কলাতিয়া নিশানবাড়ী এলাকায় অ্যাপিজ গ্লোবাল লিমিটেড নামক কারখানায় দায়িত্বরত সিকিউরিটি র্গাড যখন কারখানার গেইটে তালা লাগাচ্ছিল। তখন ৪/৫ জন সশস্ত্র ডাকাত সিকিউরিটি র্গাডদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং একজন সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তিনটি আঙ্গুল কেটে ফেলে।

Reneta

ডাকাতদল নাইট গার্ডদের হাত-পা, চোখ-মুখ বেঁধে কাপড় দিয়ে ঢেকে রাখে। এরপর ডাকাতদলের আরও ৮-১০ জন সদস্য দুটি কাভার্ডভ্যান নিয়ে কারখানায় প্রবেশ করে মূল্যবান কম্বল, কোটিং ফেব্রিক্স রেইনকোট ফেব্রিক্স, মেস কাপড়, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যানসহ ৮২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে যায় এবং গার্ডদের হত্যার হুমকি দেয়।

পুলিশ সুপার বলেন, ৯৯৯-এর থেকে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিভিন্ন আলামত ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলয়িা ও গাজীপুররে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাত ও লুন্ঠিত মালামাল ক্রয়কারী পলাতক আসামি মোশাররফ হোসেন এর স্ত্রী রাশিদা বেগমকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, লুণ্ঠিত মালামাল বিক্রির জন্য মোশাররফের গুদামে রাখা হয়। মোশাররফের স্ত্রী রাশিদার দেখানো তাদের গুদাম থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

ডাকাতদের বিষয়ে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তাররা সকলে আন্তঃজলো ফ্যাক্টরি ডাকাতচক্রের সক্রিয় সদস্য। তারা ছদ্মবেশে ঢাকার আশপাশসহ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী এলাকায় যেসব ফ্যাক্টরির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ও নির্জন এলাকায় সেসব ফ্যাক্টরির মালামাল ও নিরাপত্তা ব্যবস্থা রেকি করে ডাকাতি করে। বিভিন্ন এলাকায় চক্রটির সদস্য রয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এ সময় অ্যাপিজ গ্লোবাল লিমিটেডর মালিক আবুল কালাম আজাদ বলেন, ডাকাত দলে যারা ছিল তাদের মধ্যে ফ্যাক্টরির লোক থাকতে পারে। নয়তো এতো বড় ডাকাতি করা সম্ভব হতো না। তবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের কেউ ফ্যাক্টরির লোক নয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকাতডাকাত দলঢাকা জেলা পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT