আদালত

আজ ছুটি থেকে ফিরছে সুপ্রিম কোর্ট

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট ভবনের সামনে ফুলের বাগান ও পরিষ্কার পরিবেশ, দেশের আইনপ্রণেতাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News – চ্যানেল আই নিউজ

অবকাশকালীন ছুটির পর আজ থেকে খুলছে সুপ্রিম কোর্ট। গত মার্চ মাসের ২৪ তারিখ অবকাশকালীন ছুটিতে যায় দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘ ২৮ দিন পর আজ থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের কার্যক্রম।

রোববার ২১ এপ্রিল বিচার কাজে বসবেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতত্বে বসবে আপিল বিভাগ। আর হাইকোর্টের অন্য বেঞ্চগুলো বসবে সিডিউল অনুযায়ী।

অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কিছু বেঞ্চ খোলা থাকে বিশেষ বিচারাধীন প্রক্রিয়ার আওতায়। জরুরি মামলার শুনানি করা হয় হাইকোর্ট বিভাগের বেঞ্চগুলোতে। দীর্ঘ ২৮ দিন ছুটির পর ব্যস্ত দেখা যাবে আদালত প্রাঙ্গণ। দেওয়ানি ফৌজদারি রিটসহ নানা বিষয়ে মামলাগুলো শুনানির জন্য আজকে থেকে তালিকায় থাকবে।

 

বিষয়:সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…