চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমলিঙ্গ বিবাহের বিপক্ষে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রেমের বন্ধনে বাঁধা দুই ব্যক্তির হাত, রঙিন ব্রেসলেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমলিঙ্গ সম্পর্কের আইনি স্বীকৃতি দিলেও সমলিঙ্গ বিবাহের বিপক্ষে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের কমিটিকে পদক্ষেপ নিতে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এই রায় ঘোষণা করা হয়।

ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সমলিঙ্গ সম্পর্কের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কেন্দ্র যে কমিটি তৈরি করেছে, এ বিষয়ে সেই কমিটির অগ্রসর হওয়া উচিত।

Banglabid

তিনি আরও বলেন, বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনঢ়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে। ব্যক্তিগত স্তরে যে কোনও কাজকে আইনের ঊর্ধ্বে রাখা উচিত নয়। বিবাহ বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে, আইন না থাকলে তা সম্ভব হত না। সমকামিতা কোনো শহুরে বিষয় না।

প্রধান বিচারপতি আরও বলেন, এই সম্প্রদায়ের কাউকে তাদের যৌন পরিচয় জানার জন্য থানায় তলব করা যাবে না। তারা বাড়ি ছেড়ে বেরিয়ে এলে তাদের সেখানে জোর করে ফেরানো যাবে না। এই সম্প্রদায়ের কারও বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করার আগে পুলিশকে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখতে হবে।

ভারত সরকারের পাশাপাশি, এ বিষয়ে সাতটি রাজ্যের সরকার তাদের মতামত জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, অসম, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান সরকার সমলিঙ্গে বিয়ের আইনি বৈধতার দাবির বিরোধিতা করেছে।

Reneta

কেন্দ্রীয় সরকার সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতির বিরোধিতা করে জানায়, এটা নেহাতই শহুরে অভিজাত সমাজের ভাবনা। পাশাপাশি, এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সংসদের হাতে তুলে দেয়ারও দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপক্ষ রায়ভারতসমলিঙ্গ বিবাহসমলিঙ্গ সম্পর্কসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT