চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার পর গুয়াহাটিতে বিপ্লবের ‘আগন্তুক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের ছবি, একজন বক্তা ও একজন বৃদ্ধা মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারিতে ঢাকায় প্রদর্শনীর পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আসামের গুয়াহাটি এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে আগন্তুক (দ্য স্ট্রেঞ্জার)। স্থানীয় সময় দুপুর বারোটায় জ্যোতি চিত্রবান ফিল্ম স্টুডিওতে থাকছে প্রদর্শনীটি।

বিপ্লব সরকারের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক এবং বিপ্লব সরকার।

সাম্প্রতিক নির্মিত এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে ৭ থেকো ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে উৎসবটির প্রথম আসর। প্রদর্শনীতে পরিচালক বিপ্লব সরকার উপস্থিত থাকছেন।

Banglabid

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিমসহ অনেকে।

চিত্রগ্রহণে ছিলেন মাজাহারুল রাজু, শিল্প নির্দেশনায় প্রতিথযশা শিল্পী ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়, সাউন্ড ডিজাইন করেন সুকান্ত মজুমদার এবং সম্পাদনায় শঙ্খজিত বিশ্বাস ও বিপ্লব সরকার।

অ্যাশিয়ান সিনেমা 'দ্য স্ট্রেঞ্জার' এর পোস্টার, ঢাকার পর গুয়াহাটিতে প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ চলচ্চিত্রটি ২০১৯-২০২০ সালে বাংলাদেশ সরকারের অনুদান লাভ করে। এটি বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ২০২৩ সালে আগন্তুকের (দ্য স্ট্রেঞ্জার) ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর অস্ট্রেলিয়ায় মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটি জায়গা করে নেয়।

Reneta

২০২২ সালে এটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুমের রিকমেন্ডস বিভাগে পোস্ট-প্রোডাকশন স্টেজের সেরা চলচ্চিত্র হিসেবে প্রসাদ ল্যাব ডিআই এবং মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নেয়।

আন্তর্জাতিক সমালোচকরা আগন্তুক চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন। ভ্যারাইটি ও স্ক্রিন ডেইলির মতো খ্যাতনামা আন্তর্জাতিক বিনোদন পোর্টালে আগন্তুকের প্রশংসামূলক সমালোচনা প্রকাশ করে।

আগন্তুক চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপড়েন। একটি পরিবারের সম্পর্কগুলোর দ্বন্দ্ব সরল ও সূক্ষ্মভাবে দেখানো হয়েছে চলচ্চিত্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগন্তুকবিপ্লব সরকারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT