চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশি গরুর মাংস খাওয়া হয় ভারতের যে রাজ্যে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতে গরুকে দেবতা হিসেবে দেখা হয়। তাই দেশটির অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। গরুর মাংস খাওয়া তো দূরের কথা গো-রক্ষকরা রাস্তাঘাটেও পাহারা দেন যাতে কেউ গরু, এমনকি গরুর চামড়াও বহন করতে না পারে। তা সত্ত্বেও দেশটির কেরালাতে দিনে দিনে বাড়েছে গরুর মাংসের চাহিদা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গ নয় বরং দিন দিন গরুর মাংসের চাহিদা বাড়ছে কেরেলাতে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সর্বশেষ এনভিস্টারস রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ সালে কেরালাতে বড় পরিবারের খাদ্য তালিকায় গরুর মাংসের চাহিদা বেড়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২০-২১ সালে সালে কেরালাতে প্রায় ১৪.৩৪ লক্ষ গবাদি পশু জবাই করা হয়েছিল। সবমিলিয়ে সেই বছরে ১,৫৩,০০০ টন মাংস খেয়েছিল কেরালাবাসী। ২০১৮ সালের তুলনায় এই পরিমাণ প্রায় ১.৮ লক্ষ টন পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তামিলনাডুর মানুষও এত মাংস খাননি। কারণ একই বছরে তামিলনাডুর পরিবারগুলোর খাদ্য তালিকায় ছিল ৫১,০০০ টন মাংস, যা কেরালার তুলনায় তিন ভাগ কম। অন্যদিকে মেঘালয়ের বাসিন্দারা খেয়েছেন ২০,০০০ টন মাংস কেরালার তুলনায় সাত ভাগেরও কম।

কেরালায় গরুর মাংসের পাশাপাশি শুকরের মাংসের ব্যবহার বেড়েছে। ২০১৮ সালে প্রায় ৯৮,০০০ শুকরের মাংস খাওয়া হয়েছিল। মাংসের পরিমাণ ছিল ৭,০০০ টন। ২০১৮ সাল থেকে সেই পরিমাণ দ্বিগুণ হয়ে ২০২০-২১ সালে ২,০৭,০০০ শুকরের মাংস খাওয়া হয়েছে যেখানে মাংসের পরিমাণ ছিল ১৪,০০০ টন।

তবে কেরালা, তামিলনাডু, মেঘালয়ের মতো রাজ্যগুলোর তুলনায় অনেক কম গরুর মাংস খেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। রিপোর্ট বলছে, ২০২০-২১ সালে ১৭,০০০ টন মাংস খেয়েছেন এ রাজ্যের মানুষ। যদিও, পশ্চিমবঙ্গের তুলনায় আরও কম মাংস খাওয়া হয়েছে কর্নাটকে। সে রাজ্যের মানুষ মোট ১২,০০০ টন মাংস খেয়েছেন।

কোট্টায়ামের এমজি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং পরিচালক ডা. জিশা এমএস বলেছেন, জনসাধারণের মধ্যে একটি ধারণা রয়েছে যে, সমস্ত সবজি কীটনাশক দিয়ে তৈরি হচ্ছে। দরুণ, টাটকা জীবাণুমুক্ত সবজি খাওয়ার জন্য অনেকেই নিজে থেকে জৈব সবজি চাষ শুরু করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু এর পিছনে সময় দেওয়া সম্ভব হয়নি, তাই মানুষ শীঘ্রই এতে আগ্রহ হারিয়ে ফেলেছিল। তাছাড়া, মানুষ এখন প্রোটিন-সমৃদ্ধ খাবার সম্পর্কে আরও সচেতন হয়েছে। বেশিরভাগ মানুষই এখন কাজ করছেন এবং মাংস রান্না করা অত্যন্ত সহজ, তাই মাংসের চাহিদা বাড়ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেরালাগরুগরুর মাংসভারতমাংস
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT