গুনে গুনে ৬ দিন পর নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন তিনি। বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম।’






