চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরবের সিনেমায় ঐতিহাসিক ঘটনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
দুটি অভিনেতা সিনেমার শুটিং সেটে মুখোমুখি দাঁড়িয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদন ও সংস্কৃতি অঙ্গনে একের পর এক চমক দেখাচ্ছে সৌদি আরব। এবার দেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নির্মাণের কাজ শুরু করলো সৌদি আরব। সিনেমার নাম ‘দ্য সেভেন ডগস’।

সিনেমাটিকে বলা হচ্ছে, আরবি ভাষায় নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র! এর শুটিং শুরু হয়েছে রিয়াদে। এটিকে আরবের চলচ্চিত্র জগতে ‘নতুন অধ্যায়ের সূচনা’ বলছেন সংশ্লিষ্টরা।

‘দ্য সেভেন ডগস’-এ মুখ্য ভূমিকায় থাকছেন মিশরীয় সিনেমার দুই সুপারস্টার করিম আবদেল আজিজ এবং আহমেদ এজ। এটি নির্মাণ করছেন হলিউডের সুপারহিট সিনেমা ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ বানিয়ে খ্যাতি পাওয়া দুই নির্মাতা আদিল এল আরবি এবং বিলাল ফালাহ।

Banglabid

ব্যয়বহুল এই সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৪০ মিলিয়ন ডলারের বেশী। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচশো কোটি! ‘দ্য সেভেন ডগস’-এর মূল গল্প লিখেছেন তুর্কি আল-শেখ, যিনি সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি-এর চেয়ারম্যান; এবং এর চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ এল-দাব্বাহ।

সিনেমাটি নিয়ে তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি লেখেন,“আজ আমার ক্যারিয়ারের এবং আমার দেশের সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ‘দ্য সেভেন ডগস’-এর শুটিং আজ থেকে শুরু হলো।”

সিনেমার কাহিনী কী নিয়ে সে বিষয়ে টুঁ শব্দটি করেননি কেউ। তবে তারকা অভিনেতা, দক্ষ নির্মাতা এবং বিপুল বাজেটের কারণে ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। –স্ক্রিন নাউ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরবআরব্য সিনেমাদ্য সেভেন ডগসমিশরলিড বিনোদনসৌদি আরবের সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT