চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০৯, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়, খুলনা গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, রংপুর শিশু নিকেতন স্কুল ও সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুল।

বৃহস্পতিবার চার কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংস চলকালে বৃষ্টি বাগড়া দেয়। মাঠ অনুপযোগী থাকায় বাইলজ অনুযায়ী টসের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।

সেমিতে রংপুর শিশু নিকেতন স্কুলের প্রতিপক্ষ সুনামগঞ্জ সরকারি জুবিলী হাই স্কুল। আরেক ম্যাচে খুলনার গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। যার অর্থ ফাইনালে খুলনা বিভাগের একটি দল থাকছেই।

দুটি সেমিফাইনাল শনিবার হবে। ১৩ জুন ফাইনাল। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

নারায়ণগঞ্জে কোয়ার্টার ফাইনালে টসজয়ী কুমিল্লা হাই স্কুল প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ব্যাটিংয়ে পাঠায়। শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরেন কুমিল্লার বোলাররা। ৩৮ ওভারে ৭ উইকেট ৫০ রান তোলার পর বৃষ্টি নামে।

Reneta

কেরানীগঞ্জ হামিদুর রহমান স্টেডিয়ামে নবাবগঞ্জ হাই স্কুলের বিপক্ষে টসজয়ী খুলনা গাজী মেমোরিয়াল ৩৬ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। এসময় ৯৮ রানে অপরাজিত ছিলেন কাজী মুজাহিদুল ইসলাম।

সিটি ক্লাব মাঠে জয়পুরহাট কে এন্ড জি হাই স্কুলের বিপক্ষে টসজয়ী রংপুর শিশু নিকেতন হাই স্কুল ২৭.৩ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। জগন্নাথ হল মাঠে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে টসজয়ী সুনামগঞ্জ জুবিলী স্কুল ২৬ ওভারে ৭ উইকেটে ৭২ রান তোলার পর বৃষ্টি নামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জরংপুর শিশু নিকেতন স্কুল
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT