চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের জামাত ঘিরে জাতীয় ঈদগাহ’র নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
বাংলাদেশ
A A
জাতীয় ঈদগাহে মুসল্লিরা ঈদের জামাতের জন্য প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদগাহ ময়দান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে কোনও ধরনের হামলা বা নাশকতা চালানোর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। জঙ্গি হামলার বিষয়েও সুনির্দিষ্ট কোন হুমকি নেই। এবছর পশুবাহী গাড়ি বা হাটে চাঁদাবাজির তেমন কোনও অভিযোগ আসেনি র‌্যাবের কাছে।

বুধবার ২৮ জুন জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এম খুরশীদ হোসেন বলেন, নাশকতার মত অপতৎপরতার বিষয়ে আমরা সতর্ক রয়েছি। সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করছি, প্রতিবারের মত এবারও আমরা সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করতে পারব। যেকোনো পরিস্থিতিতে র‌্যাব প্রস্তুত আছে জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও হেলিকপ্টার সবসময়ের মত এবারও প্রস্তুত রাখা হয়েছে।

Banglabid

তিনি জানান, ঈদে প্রত্যেকটি ব্যাটালিয়নের নিজ নিজ আওতাভুক্ত এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও র‌্যাবের পেট্রোল টিম, সিসিটিভি মনিটরিং, চেকপোস্ট, অবজারভেশন পোস্ট দায়িত্ব পালন করবে। ইউনিফর্ম এবং সিভিলে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

নগরবাসির নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে র‌্যাব প্রধান বলেন, ফাঁকা ঢাকায় বাসাবাড়ি ও শপিংমলের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে, তথ্য পেলে সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করা হবে।

এসময় এলিট ফোর্স র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, র‌্যাবের অন্যান্য ব্যাটালিয়নের অধিনায়ক ও র‌্যাব সদরদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহা ২০২৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ বিকেলে কচি খন্দকারের ‘রুচির দুর্ভিক্ষ’

পরবর্তী

কোরবানি আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে: রাষ্ট্রপতি

পরবর্তী
বাংলাদেশের রাষ্ট্রপতি, পেশাদার পোশাক পরিহিত, হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানি আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে: রাষ্ট্রপতি

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT