চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে দ্বিতীয় দফা বৈঠক

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৬:১৪ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সাথে শান্তি কমিটির দ্বিতীয় দফা বৈঠক চলছে বান্দরবানে। আজ মঙ্গলবার ৫ মার্চ বেলা ১১ টার এ রুমা উপজেলার ব্যাথেল পাড়ার কমিউনিটি সেন্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কেএনএফ’র বিপথগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও পাহাড়ে সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈঠকে ১৩ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটির নেতৃত্বে রয়েছেন কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। অন্যদিকে কেএনএফ’র ৮ সদস্যের নেতৃত্বে রয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লালজংময় বম ওরফে ব্রিগেডিয়ার মুইয়া।

এর আগে, গত বছরের ৫ নভেম্বর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল মুনলাই পাড়ায়। ওই বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় নতুন করে সংঘাতে না জড়ানোসহ উভয় পক্ষের মধ্যে ছয় দফা নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দ্বিতীয় দফা বৈঠকে এলাকায় বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠা কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য; ২০২১ সালে নতুন সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ বান্দরবান রাঙ্গামাটি সীমান্তে একটি পাড়ায় হামলার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে। পরে নিরাপত্তা বাহিনীর সাথে এই সংগঠনটির সংঘর্ষে ৫ সেনা সদস্যসহ কমপক্ষে ২৭ জন নিহত হয়। কেএনএফ’র ১৭ জনকে আটক করা হয়।

এছাড়া, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ারও অভিযোগ উঠে কুকি চিনের বিরুদ্ধে। পাহাড়ে সংঘাত থামাতে গত বছরের জুন মাসে গঠন করা হয় শান্তি প্রতিষ্ঠা কমিটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফপাহাড়ের শান্তিব্যাথেল পাড়াশান্তি প্রতিষ্ঠা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT