চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু আগামীকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৩
চট্টগ্রাম, জনপদ, স্বাস্থ্য
A A

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার অধীনে ৩৮ এবং ৩৯ নম্বর ওয়ার্ড (বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর)-এ বসবাসকারীদের যারা সেপ্টেম্বর মাসে প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন তাদেরকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামীকাল।

রোববার ৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার ১২ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

জানা যায়, ইতোপূর্বে এলাকাবাসী যেসব কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ নিয়েছেন, সেসব কেন্দ্র থেকেই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। টিকা প্রদান চলবে আগামী ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। গত মাসে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২৩ জন ব্যক্তি টিকার প্রথম ডোজ পেয়েছেন, শুধুমাত্র তারাই টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য যোগ্য।

এসব ব্যক্তিদের মধ্যে, পাঁচ বছরের কম বয়সী ১৫ হাজার ০৫৭ জন ছেলে শিশু এবং ১৪ হাজার ৫৮২ জন মেয়ে শিশু ছাড়াও পাঁচ বছরের বেশি ৫২ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৫২ হাজার ৮০৭ জন মহিলা প্রথম ডোজের টিকা পেয়েছেন।

সাউথ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি দুই ডোজের ইউভিকল প্লাস নামের মুখে খাওয়ার কলেরার টিকা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদেরকে দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি কর্পোরোশেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপিআই ও আইসিডিডিআর,বি-র বাস্তবায়নে টিকা প্রদান কার্যক্রমটি চলছে, গত ১৭ সেপ্টেম্বর এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।

Reneta

আইসিডিডিআর,বি-র ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফিরদৌসী কাদরী বলেন, “আমরা আনন্দিত যে চট্টগ্রামের বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা স্বতঃস্ফূর্ত ভাবে কলেরা টিকার প্রথম ডোজ নিয়েছেন। টিকা গ্রহণের পাশাপাশি কলেরা-সহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে নিরাপদ পানি এবং ভাল স্বাস্থ্যবিধি অনুশীলনও অত্যান্ত জরুরি।”

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা: মো. নাজমুল ইসলাম বলেন, ““কলেরা টিকার প্রথম ডোজ নেয়ার ক্ষেত্রে সবার আগ্রহ দেখে আমরা সত্যিই আনন্দিত। যারা প্রথম ডোজ পেয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নিয়ে টিকার কোর্স সম্পূর্ণ করার জন্য আমি অনুরোধ করছি। আশা করি আগামী দুই বছর এবং তারও বেশি সময় ধরে টিকা গ্রহীতারা কলেরা-জীবাণু দিয়ে যে ডায়রিয়া হয় তা থেকে সুরক্ষা পাবেন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগামীকালকলেরা টিকাচট্টগ্রামদ্বিতীয় ডোজপ্রদান কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT