চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানকে আরও ১০টি হজ ফ্লাইটের স্লট দেওয়ার কথা ভাবছে সৌদি সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২৩
- সেমি লিড, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ সুলাইমান আশ্বস্ত করেছেন যে তার সরকার ঢাকার অনুরোধ অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও ১০টি ডেডিকেটেড হজ ফ্লাইটের স্লট অনুমোদন করার কথা বিবেচনা করবে।

এক বার্তায় বলা হয়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মক্কায় সৌদি উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে এ আশ্বাস দেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশি হজযাত্রীদের ইখলাস ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে বলেন, তার সরকার হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। কিছু হজ এজেন্সি বাংলাদেশী হজযাত্রীদের জন্য নির্ধারিত সময়ের আগে তাদের বাসস্থান ও ভিসার ব্যবস্থা করতে না পারায় বাংলাদেশের পতাকাবাহী বিমান পরিচালনা সংস্থা বেশ কয়েকটি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হওয়ার প্রেক্ষাপটে ঢাকাকে বিমানের আরও ১০টি হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার জন্য সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল।

যোগাযোগ করা হলে, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম জানান, তারা সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে আরও ১০টি হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘সমস্ত হজযাত্রীদের সময় মতো নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু ব্যাকআপ পরিকল্পনাও রয়েছে।’

কিছু হজ এজেন্সির আন্তরিকতার অভাব রয়েছে অভিযোগ করে বিমান প্রধান বলেন, ফলে বিমানকে টাকা হারানোর পাশাপাশি যথাসময়ে সব হজযাত্রী বহনের চাপে পড়তে হয়। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই দায়ী সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছি।’

গত দুই সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ হাজারের বেশি হজযাত্রীকে পেছনে ফেলে গেছে এবং ছয়টি হজ ফ্লাইট বাতিল করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রোববার ৯০ হজ এজেন্সিকে পরিস্থিতির জন্য দায়ী করে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

Reneta

এ বছর বাংলাদেশ থেকে মোট ১২২,২২১ জন হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে প্রায় ৬২ হাজার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকিরা সৌদি এয়ারলাইন্স বা ফ্লাইটে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভরিতে ৪ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম

মে ১৬, ২০২৬

পর্তুগালে যাত্রা শুরু করেছে রাজু ল’, অভিবাসন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

মে ১৬, ২০২৬

জাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের রাতভর অবস্থান

মে ১৬, ২০২৬

সরাসরি সিলেট: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

মে ১৬, ২০২৬
ফাইল ছবি

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT