চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্নাতক পর্যায়ে গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে গবেষণা সংসদের ভূমিকা প্রশংসনীয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২২
শিক্ষা
A A

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণা সংস্কৃতি গড়ে তোলার জন্য গবেষণা সংসদগুলোর যাত্রা শুরু হয়েছে, আর শিক্ষার্থীদের এই উদ্যোগ এবং তাদের কার্যক্রম প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দীক।

রবিবার ১১ ডিসেম্বর দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সংগঠনটি ‘প্রমোটিং আন্ডারগ্রাজুয়েট রিসার্চ কালচার: অ্যা নিউ এরা অব বরিশাল ইউনিভার্সিটি’- শীর্ষক সেমিনার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং গবেষণা সংসদের নবগঠিত কমিটি ঘোষণা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রধান উপদেষ্টা ড. মো. খোরশেদ আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক।

অধ্যাপক ড. আরেফিন সিদ্দীক বলেন, আমরা অনেকে অনেক কিছু করছি। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা গবেষণার মানসিকতা তৈরি করতে পারছি কিনা! এই জায়গায় আমাদের গবেষণা সংসদগুলো কাজটি করে যাচ্ছে। ২০১৬ সালে আমাদের তরুণরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কাজটি শুরু করেছিলো। যা এরই মধ্যে ১৮ বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে এবং একযোগে কাজ করছে।

তিনি বলেন, গবেষণাকে ভালোবাসাটা মূখ্য। গবেষণা সংসদের শিক্ষার্থীরা ভালোবেসেই কাজগুলো করে যাচ্ছে। তাদের যে আইডিয়া আছে সে আইডিয়াগুলো পরিচর্যা করছে এবং সমাজে বাস্তবায়ন করছে। এটি দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

Reneta

এসময় তিনি তরুণ গবেষকদের এথিকস ঠিক রাখার আহ্বান জানিয়ে বলেন, গবেষকদের বিনয়ের সাথে কথা বলা, উদার মনোভাব ধারণ করা এবং অন্যের আইডিয়ার ক্রেডিট দেওয়ার মনোভাব থাকতে হবে। ক্রেডিট দিতে যেন ভুল না করি আমরা। প্রত্যেকের মস্তিষ্কের চিন্তা তার নিজের সম্পদ। তাই এর ক্রেডিট দিতে হবে। এটা গবেষকের মূল বৈশিষ্ট্য।

তিনি বলেন, প্রতিদিনই আমরা গবেষণা করছি। আমরা মূলত একাডেমিক গবেষণা করি। গ্রামের গৃহবধূ যিনি সুস্বাদু রান্না করেন। তিনিও গবেষণা করেন। তার গবেষণা বাস্তব জীবন নিয়ে। তারা নিজের অজান্তেই গবেষণা করে ফেলছেন, যার মাঝে ভালোবাসা জড়িত। শিক্ষার্থীরাও ভালোবাসা নিয়ে কাজ করছে। তাদের এই উদ্যোগ অন্যদের উদ্বুদ্ধ করছে।।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গবেষণা তোমরা করবে মানব সমাজের উন্নয়নের জন্য৷ দেশ ও বিশ্বের শান্তির জন্য গবেষণা করতে হবে।

আরেফিন সিদ্দীক আরও বলেন, প্রতিটি ছাত্রছাত্রী চিন্তার নায়ক। চিন্তা করতে হবে এবং নতুন নতুন জ্ঞান তৈরি করতে হবে। আর সে চিন্তা করার জন্য সময় দিতে হবে তরুণদের। শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার লক্ষ্য হতে পারে না। শিক্ষার লক্ষ্য হলো মানুষকে এগিয়ে নেওয়া। আমরা অনেক পড়ালেখা করছি। কিন্তু কতজন আমরা দেশকে ভালোবাসি, কতজন দেশকে নিয়ে ভাবি? শিক্ষার উদ্দেশ্য হতে হবে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়া। এই জায়গাটি নিয়ে গবেষণা সংসদের সদস্যরা কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা হীনমন্যতায় ভুগবে না যে, আমরা ওটা পাচ্ছি না এটা পাচ্ছি না। সকল সীমাবদ্ধতার মাঝে তোমরা ভালো কাজ করে যাবে-এটা আমাদের বিশ্বাস।

বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নবগঠিত কমিটির নেটওয়ার্কিং এন্ড পাবলিক রিলেশনস এর সম্পাদক জেবা তাসনিম কারিমা এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী নাভিদ নাসিফকে সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজম খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়।

এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা বিষয়ে উপস্থাপনা প্রদান করেন নবগঠিত কমিটির সহ সভপতি মো. হাসান শাহরিয়ার, গবেষণা সংসদ পরিচালিত স্নাতক গবেষণা বিষয়ে জরিপের ফলাফল উপস্থাপন করেন সহ সভাপতি ফারহানা ইয়াসমিন। এরপর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নবগঠিত কমিটির সভাপতি কাজী নাভিদ নাসিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণা সংসদের মডারেটরবৃন্দ, উপদেষ্টা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সহ গবেষণা সংসেদর নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে সময় টিভি এবং চ্যানেল আই অনলাইন। আর ইভেন্ট পার্টনার ছিলো বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT