চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় শুধু এনসিপির ঘাড়ে চাপানো হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
হাসনাত আবদুল্লাহ বক্তৃতা দিচ্ছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপিসহ অন্যান্য দল অন্তর্বর্তী সরকারে থাকলেও সব ব্যর্থতার দায়ভার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপরই চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ আয়োজিত তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে দেশের রাজনীতি মিডিয়া, ব্যবসায়ী ও মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে রাজনৈতিক দলগুলো এখন কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। এই ধারায় চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারবে না।

তিনি আরও বলেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে। মানুষ এনসিপির কাছে নতুন কিছু আশা করছে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা তা পর্যালোচনা করি, ভুল স্বীকার করি। আপনারা গঠনমূলক পরামর্শ দিলে আমরা তা গ্রহণ করে বাংলাদেশপন্থি রাজনীতি গড়ে তুলতে চাই।

মিডিয়া সংশ্লিষ্ট বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, নানা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপি নেতাদের সুনাম নষ্টের চেষ্টা চলছে। ৫ আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠকের খবর যেভাবে প্রচার হয়েছে, তা প্রশ্নবিদ্ধ। আমরা মিডিয়াবিরোধী নই, কিন্তু সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তী সরকারএনসিপিজাতীয় নাগরিক পার্টিমুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)হাসনাত আবদুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT