বাংলাদেশ

গুণী অভিনেতা আহমেদ রুবেল এর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গুণী অভিনেতা আহমেদ রুবেল এর প্রতি সবস্তরের মানুষের শ্রদ্ধা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

গুণী অভিনেতা আহমেদ রুবেল এর প্রতি সবস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমিতে রাখা হবে। দুপুর ১২টা ৪৫ মিনিটে মরদেহ আনা হবে চ্যানেল আই প্রাঙ্গণে। এখানে শ্রদ্ধা নিবেদনের পর তাঁর আরেকটি জানাজার নামাজ হবে। আসরের নামাজের পর গাজীপুরে দাফন করা হবে আহমেদ রুবেলকে। বুধবার সন্ধ্যায় রাজধানীতে তার অভিনীত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’ এর বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। আহমেদ রুবেলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছে ঢাকা থিয়েটার; শোকাহত চ্যানেল আই পরিবার।

বিষয়:অভিনেতা আহমেদ রুবেল চ্যানেল আই প্রাঙ্গণ পেয়ারার সুবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পকলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…