শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (১২ অক্টোবর) সকালে মতিঝিলে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ পূজামন্ডপে পূজা দেখতে যান তিনি।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা পরিদর্শনে আরও অংশ নেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান, জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ কমিশনার মুহাম্মদ মাইনুল হাসান ও অন্যরা।








