চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলওয়ের রানিং স্টাফদের নিয়ে কয়েক দফা বৈঠকেও সিদ্ধান্তহীন সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A

কর্মবিরতিতে থাকা রেলের রানিং স্টাফ নেতাদের সাথে কয়েক দফা বৈঠকের পরও সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। তবে রাতের মধ্যে সমস্যার সমাধান করা যাবে বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। এর আগে প্রথম ধপায় আজ দুপুরে কমলাপুর স্টেশনের ভিআইপি কক্ষে হওয়া বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও রেলওয়ের মহাপরিচালক। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৈঠক চলাকালীন বেলা ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফ ঐক্য পরিষদের ঢাকা বিভাগের আহ্বায়ক সাইদুর রহমান বৈঠক থেকে বেরিয়ে আসেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ রেলসচিব, মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি, তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে আমরা কর্মবিরতিতে অনড় আছি।’

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসনের দাবিতে কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা।

Reneta

কর্মবিরতির ফলে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ট্রেনচালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা রানিং স্টাফের মধ্যে রয়েছেন।

রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ হওয়ার সুযোগে বাস ভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। গন্তব্যে পৌঁছাতে অসহায় হয়ে পড়া সাধারণ যাত্রীদের কাছ থেকে বাড়তি বাস ভাড়া আদায়ের অভিযোগ এসেছে।

এর আগে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ হয়েছে, তারপরও তারা কেন আন্দোলন করছেন।’

তিনি বলেন, ‘রেলের কর্মচারীদের জন্য মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি। ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরে যেসব দাবি রয়েছে, সেগুলো পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।’

এদিকে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পর সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তাদের দাবি-দাওয়া পূরণে রেল বিভাগের হাতে নেই। এটা অর্থ বিভাগের হাতে, আমরা তাদের কাছে এটা তুলেছি। অর্থ বিভাগ এটা অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে। দরকার হলে আমরা বাকিটা নিয়েও তাদের সঙ্গে আলোচনা করব।’

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হতে পারে কিন্তু রেল বন্ধ করতে পারে না। এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মবিরতিতে অনড়রানিং স্টাফরানিং স্টাফদের কর্মবিরতিরেলের রানিং স্টাফরা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT