চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও রাস্তায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, নতুন কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দাবি আদায়ে চতুর্থ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীতকরণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে নির্ধারণসহ তিন দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা।

আজ (১৫ অক্টোবর) বুধবার সকাল থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। দাবি পূরণের প্রজ্ঞাপন জারি না হওয়ায় মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষক-কর্মচারীরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের উদ্যোগ নেন। তবে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে তারা আটকা পড়েন। সেখান থেকেই আন্দোলনরত শিক্ষক নেতারা নতুন আল্টিমেটাম দেন।

নেতারা ঘোষণা দেন, বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা না এলে তারা শাহবাগে অবস্থান নেবেন। পরবর্তীতেও যদি প্রজ্ঞাপন জারি না হয়, তবে তারা আমরণ অনশন শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন। শিক্ষক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার দাবি পূরণ না হলে তারা কর্মসূচি আরও কঠোর করবেন।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের এটি চতুর্থ দিন। তাদের অবস্থানের কারণে রাজধানীর শহীদ মিনার এলাকায় সাধারণ চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলনএমপিও
শেয়ারTweetPin

সর্বশেষ

আর এক জয়েই শিরোপার দেখা পাবে বার্সেলোনা

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: এআই

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন

মে ৩, ২০২৬

৭ গোলের রোমাঞ্চে শেষ মুহূর্তে হেরে গেল মেসির মিয়ামি

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT