ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে ১২ বছর আগে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় খিলগাঁও থানার সে সময়ের ওসি হেলালউদ্দিনকে দেওয়া তিন বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। আসমাকি তিন মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণে ব্যর্থ হলে তাকে গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত।






