বাংলাদেশ

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতিসংঘের সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী জাতিসংঘের 80তম কমিশন সেশনে বক্তব্য দিচ্ছেন, পেছনে জাতিসংঘের পতাকা ও অন্যান্য দেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে নতুন রেজ্যুলেশন তৈরির জন্য জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানাবেন তিনি।

আজ (২৫ এপ্রিল) বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন-ইউএনএসক্যাপ এর ৮০তম অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেছেন।

অধিবেশনে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে, সেখনে যেন বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিলো মানবিক প্রেক্ষাপট থেকে। কিন্তু তারাই বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এসময় মিয়ানমারের সমস্যা সমাধান এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিষয়:জাতিসংঘ থাইল্যান্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…