চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেঁটে ওসমানী মিলনায়তনে গিয়ে আবার হেঁটেই সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে অনুষ্ঠান শেষে আবার হেঁটেই সচিবালয়ে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টা ৪৭ মিনিটে সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে তিনি পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশে রওনা হন। তার আশপাশে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পিজিআর ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। তার গাড়িবহরও ধীরগতিতে পেছনে অনুসরণ করে।

বেলা ১১টায় মিলনায়তনে আয়োজিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠান শেষে দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে আবার হেঁটেই কার্যালয়ে ফেরেন প্রধানমন্ত্রী। তার এই ব্যতিক্রমী যাতায়াত সচিবালয় এলাকায় আলোচনার বিষয় হয়ে ওঠে।

এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে পৌঁছে তিনি নতুন সরকারের মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের দূরত্ব খুব বেশি না হলেও অতীতে সরকারপ্রধান বা মন্ত্রীদের সাধারণত গাড়িতে যাতায়াত করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে অনেকেই সরলতা ও দায়িত্বশীলতার বার্তা হিসেবে দেখছেন।

দিনের পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT