গান স্যালুট ও লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চার দিনের দিল্লি সফরের দ্বিতীয় দিন আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী আশাবাদ জানান, দারিদ্র্য দূর করার প্রধান লক্ষ্য নিয়ে বাংলাদেশ ও ভারত এক সাথে কাজ করবে।






