বাংলাদেশ

ই-টিকেট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মেট্রো রেলে প্রথম যাত্রা করেন, সঙ্গে নারী ও সেনা সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মেট্রো রেলে প্রথম যাত্রা করেন, সঙ্গে নারী ও সেনা সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলের ই-টিকেট কেটে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী, সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। এরআগে, মেট্রোরেলের যাত্রার জন্য সবুজ পতাকায় সিগন্যাল দেন প্রধানমন্ত্রী।

আগামীকাল থেকে মেট্রোরেলে সাধারণ জনগণ চলাচল করতে পারবেন। প্রধানমন্ত্রীর হাতে মেট্রোরেলের শুভেচ্ছা স্মারক তুলে দেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে বাঙালি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে, আর মেট্রোরেলের মাধ্যমে আরেকটি অহংকারের পদক বাংলার মানুষের মুকুটে সংযোজন হলো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মেট্রোরেলে চিহ্নিত পতাকা উত্তোলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

পাশাপাশি তিনি মেট্রোরেলের মান ঠিক রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ব্যবহারকারীদের দায়িত্ব, যত্ন নিয়ে মেট্রোরেল ব্যবহার করতে সবার প্রতি আহ্বান জানান।

বিষয়:মেট্রোরেল শেখ রেহানা শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…