প্রধানমন্ত্রী তরেক রহমান বলেছেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে একটি গুপ্ত বাহিনী স্বৈরাচারী কায়দায় ডিজিটালি তাদের কাজ চালিয়েছে। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৮ মাস এই গুপ্ত বাহিনীর চাপ ছিল। ১২ তারিখের নির্বাচনের পর তাদের মাথা খারাপ হয়ে গেছে। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরীকদলগুলোর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সবার আগে দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।






