বৈচিত্রপূর্ণ চা উৎপাদনের পাশাপাশি চা শিল্পে গবেষণা বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। চা শ্রমিকদের প্রতি আরো যতœবান হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।







