চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসভবনে সন্ধ্যায় বৈঠক করবেন তিনি।

আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী শ্রীমতি দর্শনা জারদোশ।

সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট রওনা হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

ভারতের রাজধানীতে নয়াদিল্লিতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলন শনি ও রোববার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ গুরুত্বপূর্ণ বিশ্বনেতারা সম্মেলনে যোগ দেবেন। জোটের সদস্য না হলেও দু’দিনের এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

জি-২০ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারীর অর্থনৈতিক অভিঘাত, রুশ-ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন বাংলাদেশের অগ্রযাত্রার চিত্রও।

পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সম্মেলনের আগের দিন ভারত গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সরকার প্রধান। এর আগে, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কৃষি গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং টাকা ও ভারতীয় রুপিতে লেনদেন বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে।

Reneta

এছাড়াও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। ১০ই সেপ্টেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি-২০ সম্মেলনপ্রধানমন্ত্রীভারতশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT