ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, জুন মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির ঘোষণায় বলা হয়, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৬২৫ টাকা, ১২ দশমিক ৫ কেজির দাম ১৪১৯ টাকা, ১৫ কেজির দাম ১৭০৩ টাকা, ১৬ কেজির দাম ১৮১৭ টাকা, ১৮ কেজির দাম ২০৪৪ টাকা, ২০ কেজির দাম ২২৭১ টাকা, ২২ কেজির দাম ২৪৯৮ টাকা, ২৫ কেজির দাম ২৮৩৯ টাকা, ৩০ কেজির দাম ৩৪০৭ টাকা, ৩৩ কেজির দাম ৩৭৪৭ টাকা, ৩৫ কেজির দাম ৩৯৭৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৫১১০ টাকা নির্ধারণ করা হলো।
এর আগে গত ২ মে ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম।







